1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

মালিতে সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক বাহিনীর গাড়িতে আত্মঘাতী হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫৪ Time View

মালিতে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স জি৫ সাহেলের সদর দফতরে জাতিসংঘের গাড়িতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

গতকাল শুক্রবারের এ হামলায় দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।

নিরাপত্তা সূত্র ও স্থানীয় এক নেতা এ কথা জানিয়েছে।

এ শক্তিশালী বোমা হামলায় ভবনের প্রবেশপথের দেয়াল ধ্বংস হয়েছে। প্রচ- শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ছিটকে ভবনের ভেতরে চলে যায়।

আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী সাপোর্ট গ্রুপ অব ইসলাম অ্যান্ড মুসলিম টেলিফোনে মৌরিতানিয়ার সংবাদ সংস্থা আল-আখবারের কাছে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গুতেরেস ‘জি৫ সাহেল জয়েন্ট ফোর্সেস এর সদরদপ্তর কমপ্লেক্সে’ হামলার নিন্দা জানিয়েছেন।

মালিতে ৫ জাতির এ বাহিনীতে এটাই প্রথম হামলার ঘটনা। ২০১৭ সালে ফ্রান্সের সহায়তায় এই বাহিনীর ওই ঘাঁটিটি স্থাপন করা হয়। অস্থিতিশীল সাহেল অঞ্চলের অপরাধী চক্র ও জিহাদি চরমপন্থিদের দমনে এটি স্থাপন করা হয়।

জি৫ সাহেল বাহিনীর এক সামরিক সূত্র জানায়, ‘জুম্মার নামাজের পরপরই এক আত্মঘাতী হামলাকারী ওই গাড়ির বিস্ফোরণ ঘটায়। সেভারে জি৫ ঘাঁটির সদর দপ্তরের প্রবেশ পথে এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি ছিল একটি প্রচ- বিস্ফোরণ।’

আঞ্চলিক রাজধানী মোপতির গভর্নর আর বাহিনীর একটি সূত্র জানায়, এ হামলায় বাহিনীর দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।

পরে মালির সরকার জানিয়েছে, নিহত দুই সৈন্য তাদের সশস্ত্র বাহিনীর সদস্য।

গভর্নর সিদি আলাসানে তুরে বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আমরা চার জনকে গ্রেফতার করেছি।’ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানান তিনি।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ