1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

গাজীপুরে প্রধান নির্বাচন কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৭৪ Time View

আগামী ২৬ জুন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে গাজীপুরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ অপর কমিশনাররা। নির্বাচন কমিশনের সচিবও তাদের সঙ্গেই রয়েছেন।

একটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে তারা আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভা করবেন।

এ ছাড়া বিকাল ৩টায় গাজীপুর জেলা শহরের শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে প্রতিদ্বন্দ্বী সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্য ও কমিশন সচিব মতবিনিময় করবেন।

গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে আগামী ২১ ও ২২ জুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০৩ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে ২৪ জুন।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব প্রশিক্ষণ চলবে। জেলা শহরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইস্কুল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হাইস্কুল, প্রগতি প্রাথমিক বিদ্যালয় (ব্রি), জয়দেবপুর সরকারি গার্লস হাইস্কুল ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের বঙ্গতাজ অডিটোরিয়ামের হলরুমে প্রশিক্ষণ দেয়া হবে।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট ভোটকেন্দ্র ৪২৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ