1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শচীনপুত্র অর্জুনকে জানিয়ে দেন দলের সব সদস্যই সমান: সনৎ কুমার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৫৮ Time View

হতে পারেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে, তবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে অর্জুনকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না। আর পাঁচ জনের মতো অর্জুন টেন্ডুলকারও জাতীয় দলের একজন সাধারণ সদস্য মাত্র। এমনটাই জানালেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের নতুন বোলিং কোচ সনৎ কুমার।

জাতীয় দলে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্জুনকে নিয়ে সংবাদ মাধ্যমের যে রকম আগ্রহ, তাতে আসন্ন শ্রীলঙ্কা সফরে শচীন পুত্রের দিকেই যে সবার নজর থাকবে, সে বিষয়ে কোনও সংশয় নেই। সনৎ কুমারও সেটা বোঝেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, দলের সব সদস্যই তার কাছে সমান।

ডোমেস্টিক ক্রিকেটে সাফল্যের সঙ্গে কোচিং করানোর পুরস্কার হিসাবে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ নিযুক্ত হয়েছেন সনৎ কুমার। অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরের সময় রাহুল দ্রাবিড় ও তার কোচিং টিম ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ