1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

ঈদে সড়কে যানজট হবে না: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ১০৪ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত কয়েকবছরের তুলনায় মহাসড়কের অবস্থা অনেক ভালো। ঈদের সময় সড়কে যানজট হবে না।

তিনি আজ শনিবার সকালে বিআরটিএ সদর কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। দুর্ঘটনা প্রতিরোধে ঈদের ৩ দিন অাগে থেকে সবধরণের ভারী যান চলাচল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় ফিটনেসবিহীন গাড়ি মেরামত করা হচ্ছে এ বিষয়ে কড়া নজরদারি প্রয়োজন।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে পরিবর্তন আসবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাতের ঘুম অর্ধেক নষ্ট হয়ে গেছে, ঈদ আসলেই এ অবস্থা হয়। গতবছর ভেবেছিলাম, এ বছর আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। কিছু কিছু বিষয় আমাদের মন-মানসিকতার পরিবর্তন হওয়া দরকার, তা ঘটানো এ দেশে কঠিন। মন-মানসিকতার পরিবর্তন না হলে রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই কঠিন।

ওবায়দুল কাদের বলেন, নির্বিঘ্নে চলাচল করার জন্য রিপেয়ারিংয়ের কাজ বন্ধ রেখেছি। এছাড়াও রাস্তায় যে সকল খোঁড়াখুঁড়ি রয়েছে, তা বন্ধ করতে নির্দেশ দিয়েছি। ঈদের পরে তা করার জন্য বলেছি। দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এ সময় বিআরটিএ’র কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ