1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৮৮ Time View

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয় না। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। কৃষকদের আজ সারের জন্য আন্দোলন করতে হয়না। বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল।’

রোববার বিকালে জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

বিমানমন্ত্রী বলেন, বিএনপি লক্ষ্মীপুরকে সন্ত্রাসী এলাকায় পরিণত করেছিলো। আওয়ামী লীগ সরকার এ অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শাহজাহান কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জিয়াউর রহমান পুনর্বাসন করেছিলেন। নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের অযৌক্তিক দাবীতে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়েই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় তিনি এখন কারাগারে।’

ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুরে প্রায় ২০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করেন মন্ত্রী শাহজাহান কামাল। আজ দিনব্যাপী সদর উপজেলার হাজিরপাড়া, চরশাহী, দিঘলী এবং লাহারকান্দি ইউনিয়ন সফর করে প্রায় ৪ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন তিনি। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ