1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

আগামী ঈদে মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’র

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬৪ Time View

নবাগত নির্মাতা নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ ছবির ট্রেলার শনিবার রাতে প্রকাশ করা হয়েছে। আগামী ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি।

ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে কমলা রকেট নামের স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সাথে উঠে পড়েছে আতিক নামের অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টীমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরি কর্মীর আগুনে পুরা লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেধে রকেটের খাবার সংকট যখন তীব্র হতে থাকে ঠিক তেমন এক মুহূর্তে লাশের মালিক মনসুরের সাথে আতিককের দেখা হয়ে যায়। আতিকের স্টিমারের খাবার খাওয়ার অনীহা, আভিজাত্যের অহংকার কাম, ক্ষুধা,গন্ধের মত আদিম জিজ্ঞাসায় ধীরে ধীরে টলে যেতে থাকে।

ছবিতে ব্যবসায়ী আতিকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ