1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

গত সপ্তাহে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ১২ শতাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৪০ Time View

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের মোট ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসেই সূচক কমেছে। তবে সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ১২ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির মোট ৪ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৫০ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০১ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ২৫০ কোটি ৯৪ লাখ ৬ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৭ কোটি ২০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এর শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা ১১টায় অফিসার্স ক্লাব, ২৬, বেইলি রোড, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৪২ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৬ টাকা।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স (১২ দশমিক ৩২ শতাংশ দাম বৃদ্ধি), হাইডেলবার্গ সিমেন্ট (১২ দশমিক ১৩ শতাংশ), পিপলস ইন্স্যুরেন্স (১১ দশমিক ৬১ শতাংশ), গ্লোবাল ইন্স্যুরেন্স (৯ দশমিক ১৯ শতাংশ), নিটল ইন্স্যুরেন্স (৮ দশমিক ৭৪ শতাংশ), ন্যাশনাল টি (৮ দশমিক ০৫ শতাংশ), আল আরাফা ইসলামী ব্যাংক (৬ শতাংশ ৩০ শতাংশ), প্যারামাউন্ট ইন্স্যুরেন্স (৫ দশমিক ৭১ শতাংশ), প্রাইম ইন্স্যুরেন্স (৫ দশমিক ৫৬ শতাংশ) এবং মাইডাস ফিন্যান্স (৫ দশমিক ০৪ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ