1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

দুই বিজ্ঞাপনে মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৮ Time View

নতুন দু’টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। এই সময়ের আলোচিত ফ্যাশন ডিজাইনার নাজিয়া হাসান অদিতির স্টুডিও বুটিক ‘অদ্রিয়ানা’র বেশ কয়েকটি পোশাকের মডেল হিসেবে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ঈদে মিথিলার ফটোশুট করা পোশাকগুলো ক্রেতারা ‘অদ্রিয়ানা’তে পাবেন বলে জানান মিথিলা।

এছাড়া শিগগিরই প্রচার হবে মিথিলার করা র‌্যাংগস টোশিবার নতুন আরো একটি বিজ্ঞাপন। এটি নির্মাণ করেছেন সোহাগ। এতে তার বিপরীতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ।

এদিকে আগামী ঈদে নতুন তিনটি নাটকে অভিনয়ে দেখা যাবে মিথিলাকে। এরইমধ্যে দু’টি নাটকের কাজ শেষ করেছেন তিনি। একটি খণ্ড নাটক ইশতিয়াক আহমেদ রুমেলের ‘ভয়েজ ডাউন’ এবং অন্যটি ওয়াসিম সিতারের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ডেসটিনেশন ওয়েডিং’।

খণ্ড নাটকটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম এবং ধারাবাহিক নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এ ছাড়া মিথিলা আজ তানিম পারভেজের নির্দেশনায় আরো একটি খণ্ড নাটকে অভিনয় করবেন। এতে তার বিপরীতে থাকবেন মনোজ। অন্যদিকে আজ মিথিলার জন্মদিন। কিন্তু জন্মদিন হলেও তাকে আজ শুটিং করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ