1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

‘বাংলাদেশে শাকিব আমাদের দেশের সালমানের মতো জনপ্রিয়’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৭৮ Time View

বাংলাদেশের কিং খান তিনি! তাই তো ভাইজানের প্রশংসা করেছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। ভারতীয় গণমাধ্যম ‘এবেলা’য় পায়েল সরকার বলেছেন, ‘বাংলাদেশে শাকিব আমাদের দেশের সালমান খানের মতো জনপ্রিয়।’

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পায়েল একটি ছবিতে অভিনয় করেছেন। ‘ভাইজান এলো রে’ শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত পায়েল। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি এই টলিউড সুন্দরী।

পায়েল জানান, শাকিবের সঙ্গে অভিনয় করে তাঁর অনেক ভালো লেগেছে। তবে প্রথমে নাকি শাকিব খানের মতো সুপারস্টারের সাথে অভিনয় করা নিয়ে বেশ চিন্তিত ছিলেন পায়েল। শুটিংয়ের সময়ে তিনি বুঝতে পারেন শাকিব অনেক সাধারণ। অভিনেতা হিসেবেও অনেক ‘ডেডিকেটেড’।

পায়েল শাকিবের আরও উচ্ছ্বসিত প্রশংসা করে জানান,সালমান খান সকলের ভাইজান (হাসি)। তবে ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পেলে বাঙালি দর্শকও শাকিবকে ভাইজান বলে মেনে নেবেন। এটা তাঁর বিশ্বাস।

ছবিতে দ্বৈত চরিত্রে শাকিব খানকে দেখা যাবে। পায়েলের মতে শাকিব খান দুই চরিত্রে নিজেকে উজাড় করে অভিনয় করেছেন। ‘ভাইজান এলো রে’ ছবিতে পায়েল ও শাকিব ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী। আসছে ঈদে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এবেলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ