1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইফতারের সময়ও রাজনীতি করে বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৪৩ Time View

বিএনপি ইফতারের সময়ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ায় বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য রাখেন না, এমন কি আমিও রাখি না। কিন্তু ফখরুল ইসলামরা ইফতার নিয়েও রাজনীতি করে। ইফতারের সময় রাজনৈতিক বিদ্বেষ ছড়ায়।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকাস্থ কোম্পানিগঞ্জ উপজেলার ইফতার পার্টি থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘ইফতারের সময় বিএনপি প্রতিপক্ষের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দেশের মানুষের কাছে তো নালিশ করেই ইফতার সামনে রেখে বিদেশিদের কাছেও নালিশ করে।’ ইফতার সামনে রেখে রাজনৈতিক বক্তব্য বিএনপির জন্য রাজনৈতিক দেওলিয়াপনা বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে তারা এত নিচে নেমে গেছে যে, ইফতার পার্টিতে এসে রাজনীতি করছে এবং বিদেশিদের কাছে অশ্রাব্য ভাষায় নালিশ করছে। এবং যেটা রাজনৈতিক ভাষা নয় সেটাও বলছে। আমরা সেটা করি না, করবো না।’

রবিবার বিএনপির কূটনীতিকদের সম্মাননে আয়োজিত ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আমি নিশ্চিত যে, আজকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আপনারা উপলব্ধি করছেন। আজ বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেওয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাকে একটি মিথ্যা মামলায় বিনা অপরাধে কারাবন্দি করা হয়েছে, তিনি সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।’

এই বক্তব্যের জাবাবে কাদের বলেন, ‘তিনি ওখানে যে কথা বলেছেন, আমরাও জেলখানায় ছিলাম। বেগম জিয়া যেই জায়গাটায় আছেন, সেটা আমরা দেখেছি। সেখানে যেভাবে রুমটাকে সাজানো হয়েছে। একদম ফাস্ট ক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম না।’

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘দেখুন কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা রাখার কোন সুযোগ নেই। সেটাও অনুমোদন দেওয়া হয়েছে। তার জন্য ব্যক্তিগত চিকিৎসক রাখার কোন নিয়ম নেই, এই নিয়মও বেগম জিয়ার জন্য ভাঙা হয়েছে, কারণ তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ওনাকে আমরা অপমান করতে চাই না। জেলে দিয়েছে আদালত, মুক্তিও দিতে পারে আদালত। কিন্তু মানুষ হিসেবে মানবিকতা দিক দিয়ে তারও বয়স হয়েছে তাকে যথাযত চিকিৎসা দেওয়া তার সঙ্গে মানবিক আচরণ করা সরকারের কোন গাফলতি নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ