1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খালেদা-তারেক ছাড়া নির্বাচনে প্রস্তুতি নেয়া উচিত: হাছান

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১৮
  • ৩৬ Time View

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়েই বিএনপিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। ফিলিস্তানে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে আটকে থাকলে বিএনপিকে রক্ষা করা যাবে না। খালেদা জিয়ার মুক্তির সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। তিনি রাজবন্দী নন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে রয়েছেন। বিএনপি নেত্রীর জন্য নির্বাচন বসে থাকবে না। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও অনেক রাজনৈতিক দল অংশ নেয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছে।

হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালে বিএনপি গণতন্ত্র ব্যাহত করতে চেয়েছিল এবার আর সেই ষড়যন্ত্র করে লাভ নেই। ২০১৪ সালের তুলনায় বর্তমানে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী এবং বিদেশেও বর্তমান সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল।

হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জেলে থাকায় যেমন নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা হয়নি তেমনি খালেদা জিয়া কারাগারে থাকলেও নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা হবে না। ২০১৪ সালের তুলনায় বর্তমানে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী এবং বিদেশেও বর্তমান সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল।

সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মাওলা নকশেবন্ধী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ