1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

জীবন দিয়ে হলেও খুলনার উন্নয়ন করে যাবো: তালুকদার খালেক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৭২ Time View

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাকে ভোট দিয়ে আপনারা কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে খুলনার উন্নয়ন করে যাবো।

অাজ শনিবার বিকাল ৪টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় খুলনার নতুন মেয়র বলেন, আপনাদের সর্বোত্তম ত্যাগের কারণেই আজ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ ফিরে পেয়েছি। এই ত্যাগ ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতাকে টিকিয়ে রাখতে হবে। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে ত্যাগ স্বীকার করতে আহবান জানান।

সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমম্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ সিদ্দিকুর রহমান, এমডিএ বাবুল রানা, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অ্যাডভোকেট. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, নবনির্বাচিত কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম ও আমেনা হালিম বেবী প্রমুখ।

সভায় ৩১ মে সদর থানা আওয়ামী লীগের ইফতার মাহফিল করার সিদ্ধান্ত হয়। এছাড়া সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ডে ইফতার মাহফিলের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ