1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৭২ Time View

জনপ্রিয় সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের অসুস্থতার খবর পেয়ে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পক্ষে গুণী এ শিল্পীর বাসায় গিয়ে বিষয়টি অবহিত করেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমার অসুস্থার বিষয়টি সরকারের দায়িত্বশীল কেউ হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন।’

‘এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল আমার ও আমার চিকিৎসার খোঁজ-খবর নিতে আসেন সন্ধ্যায়। সে সময় তারা জানান, আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’- যোগ করেন তিনি।

এর আগে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

খোঁজ নিয়ে জানা যায়, তার হার্টে ইতোমধ্যে আটটি ব্লক ধরা পড়েছে। বাইপাস ছাড়া এ চিকিৎসা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ