1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে : হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৪৮ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে।

‘খুলনা সিটি কর্পোরেশনের ভোট উৎসবমুখর পরিবেশে চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রার্থী পরাজয়কে বির্তকিত করতেই বিভিন্ন অভিযোগ করছেন।

হানিফ আজ কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময়কালে খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর একটি মন্তব্যের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান মজনুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ