1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর ২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার, কেমন আছেন অভিনেত্রী স্বাধীনতা দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করল বিএনপি স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে জনগন তাদের ভোট দেবে না: নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১৮
  • ৫৭ Time View

স্বাস্থমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগন সঠিক সিদ্ধান্ত নিতে কোন ভুল করবে না। জনগণের ভোটে নৌকা বিজয়ী হবে। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে জনগন তাদের ভোট দেবে না। তারা জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি আরো বলেন, এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের মুক্তিযুদ্ধের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্বা ঘাতকেরা দেশ শাসন করবে, তা জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে। ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়েজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলম।

এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এ সম্মেলনে প্রধান অতিথি মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে পাশ্ববর্তী বাগবাটি, রতনকান্দি ও বহুলী ইউনিয়ন থেকে দলের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত হলে সম্মেলন স্থল বিশাল জনসভায় রুপ নেয়। জনসভায় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে স্বাস্থ্যন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে।

অন্যদিকে তৃণমুলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে। উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগনের কাছে ভোট চাইতে হবে। রাস্তাঘাট, স্কুল কলেজ,মসজিদ মাদ্্রাসা সহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে।

নির্বাচনী মাঠে একা খেলতে কোন মজা নেই। প্রতিপক্ষকে পরাজিত করেই আওয়ামী লীগ ভোটে জিততে চায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে হ্যাট্রিক করতে চায়। এ সম্মেলন উদ্বোধন করেন, মনসুর নগর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ