1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

দারাজকে কিনে নিল আলীবাবা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১৮
  • ১৭২ Time View

ই-কমার্স কোম্পানি দারাজ ডট কমকে কিনে নিয়েছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা। এই চুক্তির ফলে দারাজ এখন আলীবাবার দ্বারা পরিচালিত হবে। আজ মঙ্গলবার দারাজ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান দারাজ ডট কম ২০১২ সালে কার্যক্রম শুরু করে । বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে দারাজ ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দারাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দারাজের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।

দারাজের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্কে মিক্কেলসেন বলেন, এ চুক্তির ফলে আলীবাবা পরিবারে জায়গা করে নিল দারাজ।

দারাজের আরেক সহপ্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন ডোয়ার বলেন, ‘আলীবাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এ অঞ্চলের উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য প্রস্তুত। প্রতিশ্রুতিমোতাবেক গ্রাহকদের কাছে সেরা পণ্যগুলো খুব সহজেই পৌঁছে দিতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ