1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ দীর্ঘ অপেক্ষার অবসান, ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব শুরু চীন-ভারতসহ ১৬ দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ট্রাম্পের কিউবার জ্বালানি অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান কেন বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন শুকি ইতোফুসা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

আরব সাগরে তেলবাহী ট্যাংকার ছিনতাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৬৪ Time View

গ্রিক মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই হয়েছে আরব সাগর থেকে। সংবাদমাধ্যমকে ছিনতাই হওয়ার খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিক পক্ষ।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ সিরানি ছিনতাই হওয়ার সময় ১ লাখ ৩৫ হজার টন তেল বহন করছিলো। ওমান উপকূলের নিকটবর্তী আরব সাগর থেকে জাহাজটিকে ছিনতাই করা হয়।

কর্তৃপক্ষ জানায়, গ্রিনিচ মান অনুযায়ী বৃহস্পতিবার ১১টা ৫০ মিনিটে তাদের সঙ্গে জাহাজের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটিকে বর্তমানে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আরব সাগরে ওমানের উপকূল থেকে ৬৩০ কিলোমিটার  অভ্যন্তরে এই ছিনতাই সংঘটিত হয়। ছিনতাই হওয়ার সময় জাহাজটিতে ১৫ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। তাদের বেশিরভাগই ভারতীয় ও ফিলিপিনো বলে জানা গেছে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে এ মুহূর্তে প্রায় ১৭ টি জাহাজ এবং ৩’শ ক্রু জিম্মি আছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন। অধিকাংশ ক্ষেত্রেই মুক্তিপণ আদায়ের বিনিময়ে অপহৃত জাহাজ ও ক্রুদের ছেড়ে দেয় জলদস্যুরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ