1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

যুবলীগের কেন্দ্রীয় সদস্যরাজধানীতে ট্রাকচাপায় নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৪১ Time View

রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় শিশির মৃধা (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য।

মঙ্গলবার রাত দেড়টার দিকে গ্রিন রোডে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন।

কলাবাগান থানার এসআই মিলন জানান, মধ্য রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শিশির মৃধাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

শিশিরের ফুফাতো ভাই মিরাজ ঢামেকে গিয়ে লাশ শনাক্ত করেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ