1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৮৮ Time View
ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হচ্ছে আজ
Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-01-14 12:42:04Z | http://piczard.com | http://codecarvings.com

আজ শনিবার ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের ৪৫তম অধিবেশন শুরু হচ্ছে। দুই দিনের এ সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অধিবেশন উদ্বোধন করবেন। ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬শ’ প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের সঙ্গে এক যোগে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে আমরা আলোচনা করবো এবং এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও ওআইসি সদস্য দেশগুলোর প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ