1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

ভারতে ঘূর্ণিঝড়ে ১৪৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৬২ Time View

ভারতে এ সপ্তাহে একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কর্মকর্তারা শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও পাঞ্জাবে শক্তিশালী ধূলি ঝড়ের আঘাতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলে বজ্রপাতে ২১ জন মারা গেছে।

দেশটির উত্তর প্রদেশে ও রাজস্থানে প্রচন্ড এ ঝড়ের আঘাতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঝড়ের ঘণ্টায় গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩০ কিলোমিটার।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ উত্তর প্রদেশে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আগ্রা জেলায় ঝড়ের আঘাতে কমপক্ষে ৪৩ জন প্রাণ হারিয়েছে।

আগ্রার এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আবারো ঝড় আঘাত হানতে পারে এমন আশংকা থেকে আমরা ঘুমাতে পারছি না।’

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আগ্রার কাছে শুধু খাড়াগড় গ্রামেই ২৪ জনের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান রাজ্যে ৩৯ জনের মৃত্যুর খবরপাওয়া গেছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ শনিবার আরো ব্যাপক পরিসরে ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ