1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের জোর প্রচেষ্টা চায় কানাডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৫৪ Time View

মিয়ানমারে কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রেই রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘের সংস্থাসমূহ এবং অন্যান্য বৈশ্বিক ফোরামগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ নগরীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনায় তিনি বলেন, ‘নীরব থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এজন্য জাতিসংঘের সংস্থাসমূহ এবং অন্যান্য ফোরামকে আরো কথা বলতে হবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এবং সিপিজে নির্বাহী পরিচালক মঞ্জুর হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রেই বলেন, যদি আমরা মিয়ানমারের ভেতরে রাজনৈতিক সমাধানের একটি উপায় খুঁজে বের করতে পারি এবং বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের মধ্যে ঐক্যমত তৈরি করতে পারি তাহলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে পুনর্বাসন করা যাবে।

বক্তৃতার পরে তিনি সাংবাদিকদের বলেন, যদি সমাধানের কোন উপায় খুঁজে পাওয়া যায় তাহলে রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান দেখিয়ে এবং মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের পুনর্বাসন করা যাবে এমন নিশ্চয়তা পেলে এই নীতির ভিত্তিতে বৃহত্তর স্বার্থে আমরা অবশ্য সহযোগিতা দেব।

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী ঢুকে পড়ায় এটি দেশটির জন্য একটি বোঝা একথা উল্লেখ করে তিনি বলেন, এতে জীববৈচিত্র্যে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রভাব পড়বে। কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রেই আরো বলেন, বাংলাদেশের জনগণ এককভাবে এই ভার বহন করবেন এটি গ্রহণযোগ্য নয়। এই ভার বহনে আমাদের সকলের দায়িত্ব নিতে হবে বিশেষ দূত বলেন, কানাডা সরকার মানবিক সাহায্যের জন্য তাদের বরাদ্দ বাড়াবে। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ