1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

মিয়ানমারে সু চির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৪৪ Time View

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সাং সু চির সঙ্গে বৈঠক করেছে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

সোমবার বাংলাদেশ থেকে প্রতিনিধি দলের ২৬ সদস্য মিয়ানমারে যান। এর পর রাতে রাজধানী নেপিডোতে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, রোহিঙ্গা সংকট শুরুর পর জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চির এটাই প্রথম বৈঠক।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল বেলা। বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। তবে আজ রাখাইন সফর শেষে প্রতিনিধি দলটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিয়ানমারে সু চির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের বৈঠক

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত।

জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।

চলতি মাসের শুরুতেই ভয়েস অব আমেরিকার খবর থেকে জাতিসংঘ প্রতিনিধিদলের চলমান সফরের কথা জানা গিয়েছিল। পরিষদের বর্তমান প্রধান ও পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা সে সময় জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ও মিয়ানমারে আসবেন তারা। তিনি বলেছিলেন, ‘আমরা এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। মিয়ানমার সরকার এই সফরের ব্যাপারে সম্মত হয়েছে। আমরা অবশ্যই রাখাইন রাজ্যে যেতে চাই।’ পরে সফরের দিনক্ষণ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ