1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

‘খালেদার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৪৮ Time View

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

আজ রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘২৯ এপ্রিল স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেভাবে নোংরা রাজনীতি শুরু করেছেন তা অত্যন্ত দুঃখজনক।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় তৎকালিন সরকার নির্লিপ্ত ছিলেন মন্তব্য করে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করা যায় না। কিন্তু টিকে থাকতে পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তৎকালীন সরকারের পূর্ব প্রস্তুতি ছিলো না বলেই ওই ঝড়ে এতো ক্ষয়ক্ষতি হয়েছিল।

বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ৯১’র ঘূর্ণিঝড়ের পরে কিছুদিন আগে আইলা এবং সিডর হয়েছিল যেগুলোর বেগ অনেকটা ৯১’র ঘূর্ণিঝড়ের সমপরিমাণ না হলেও কাছাকাছি ছিল। কিন্তু সরকারের আগাম ব্যবস্থা নেওয়া কারণে আইলা ও সিডরের সময় তেমন লোক ক্ষয়ক্ষতি হয় নি।

সংগঠনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, অধ্যাপক ড. আনসারুল করিম, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমীন, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জসিম উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ