1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা খুলনায় চায়ের দোকানে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা আইসিএপিপির সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারপারসন হলেন ইসমাঈল জবিউল্লাহ আবারও বাড়ল জেট ফুয়েলের দাম বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার জামাল-তপুকে নিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা এশিয়া কাপের শুরুতেই আফগানিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ‘ইতিবাচক’: হুমায়ুন কবির

ডিএনসিসি’র সেবা সপ্তাহ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৬২ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সেবা সপ্তাহের (২০-২৬ মার্চ) উদ্বোধন করেছেন প্যানেল মেয়র ওসমান গণি।

মঙ্গলবার এ সেবা সপ্তাহ উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি গুলশান নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে গিয়ে শেষ হয়। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে এ সেবা সপ্তাহ ও র্যালির আয়োজন করা হয়।

সেবা সপ্তাহের উদ্বোধনকালে প্যানেল মেয়র বলেন, বাংলাদেশের এ সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞার ফলে অর্জিত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে। সেবা সপ্তাহ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন কর্মসূচি ও বর্জ্য অপসারণ পূর্বের চেয়ে আরও জোরদার করবে।

তিনি বলেন, মশক নিধনের হটলাইনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ডিএনসিসি। হটলাইন নম্বর ০১৯৩২-৬৬৫৫৪৪।

সেবা সপ্তাহের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ