1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

৩০ হাজার শ্রমিকের নিয়োগ ফি ফিরিয়ে দেবে কাতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৫২ Time View

৩০ হাজার বিদেশি শ্রমিকের নিয়োগ ফি ফিরিয়ে দেবে কাতার। দেশটির এমন পদক্ষেপে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি)। আসন্ন ওয়ার্ল্ড কাপ উপলক্ষ্যে বিভিন্ন ধরনের অবকাঠামোগত নির্মাণ কাজের জন্য বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়েছে কাতার।

কনফেডারেশন জানিয়েছে, মার্চের শেষের দিকে দক্ষিণ এশিয়ার আরও সাড়ে পাঁচ হাজার শ্রমিক তাদের নিয়োগ ফি ফিরে পাবে। তারা তাদের মধ্যস্ততাকারীদের এই অর্থ প্রদান করেছিল। ওই মধ্যস্ততাকারীরাই তাদের কাতারের বিভিন্ন ধরনের কাজে নিয়োগ দিয়েছিল। আইটিইউসি আরও জানিয়েছে, দোহা পুরো বিষয়টি নিয়ে মধ্যস্তাকারীদের সঙ্গে আলোচনা করছে।

যেসব নির্মাণ শ্রমিকরা তাদের নিয়োগ ফি ফিরে পাননি অবিলম্বেই তাদের ফি পরিশোধ করে দেয়া হবে। ২০১৯ সালের মধ্যে এমন শ্রমিকের সংখ্যা হবে ৩০ হাজার। তাদের নিয়োগ ফি বাবদ ৩৬ লাখ পাউন্ড ফিরিয়ে দেয়া হবে।

শ্রমিকদের নিয়োগ ফি কাতারকে সংকটময় পরিস্থিতিতে ফেলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় শ্রমিকরা বিদেশে কাজ পেতে মধ্যস্তাকারীদের সহায়তা নেন। বিদেশে কাজের বিনিময়ে মধ্যস্তাকারীদের মোটা অংকও দিয়ে থাকেন বিদেশি শ্রমিকরা। ফলে তাদের বকেয়া ফি পরিশোধ করা না হলে দেশে ফিরেও তাদের বিপাকে পড়তে হয়।

বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে কাতারের পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের নিয়োগ ফি পরিশোধ করা হবে। তারা কত টাকা পাবেন তা নির্ধারণ করা হবে শ্রমিকরা কোন দেশের নাগরিক বা তাদের সঙ্গে কিভাবে চুক্তি করা হয়েছে তার ওপর ভিত্তি করে। আইটিইউসির জেনারেল সেক্রেটারি সারান বুরো বলেন, কাতারসহ বেশ কিছু দেশেই নিয়োগ ফি একটি বড় সমস্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ