1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

জম্মু-কাশ্মিরে গোলাবর্ষণে একই পরিবারের ৫ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৪৬ Time View

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে রোববার সকালে পাকিস্তানি সেনাবাহিনীর ভারি গোলাবর্ষণে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। খবর এনডিটিভি।

বালাকোট সেক্টরের দেভতা ধার গ্রামে গোলাবর্ষণের আঘাতে চৌধুরি মোহাম্মদ রমজান নামের এক ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের তিন ছেলে নিহত হয়েছে। তাদের দুই মেয়ে আহত হয়েছে। গোলাবর্ষণ তাদের বাড়িতে আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেভেন্দার আনন্দ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল পৌঁনে আটটার দিকে গোলাবর্ষণ শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, পাক সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামান জানান, পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে তাদের মোক্ষম জবাব দেয়া হবে।

ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী চলতি বছরের জানুয়ারিতে ২০৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অপরদিকে, ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে এই সংখ্যা ছিল ১৪২। গত বছর ৮৬০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ