1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

দেশে ফিরলেন শাহরিন: ঢামেকে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৪১ Time View

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে নিয়ে আসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টা ৪৮ মিনিটে কাঠমান্ডু থেকে ফেরেন শাহরিন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ২৯ বছর বয়সী এই নারীর চিকিৎসার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা শুনেছি রোগীর প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। পায়েও আঘাত আছে। তার জন্য শতভাগ প্রস্তুতি আমাদের রয়েছে।”

গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।

কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নেওয়া বাকি দশ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ