1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাককে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪৬ Time View

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিউং বাক (৭৬) বুধবার একটি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে প্রসিকিউটরদের সঙ্গে দেখা করেছেন। তিনি এই বিতর্কের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
সিউলে প্রসিকিউটরদের দপ্তরে পৌঁছে তিনি বলেন, ‘আমার কারণে জনগণের মাঝে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
খবর এএফপি’র।
তিনি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তার আত্মীয় ও সহকারিরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
সাবেক এই প্রেসিডেন্টের সাবেক দুই সহকারিকে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাইদের বাড়ি ও অফিসে অভিযান চালানো হয়।
লী’র পূর্বসূরী পার্ক গিউন-হাই গত বছর ক্ষমতাচ্যুত হন। ২০১৬ সালে তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ক্ষমতা ছাড়তে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ