1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে তর্ক, রাতে টর্চলাইট জ্বালিয়ে ৫ ঘণ্টা মারামারি বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর বাংলাদেশের এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক কাবুল সফর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪৯ Time View

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস মঙ্গলবার আকস্মিক এক সফরে কাবুলে এসেছেন। কাবুল পৌঁছানোর পর তিনি আফগান সরকারের সাথে তালেবানের কতিপয় নেতার আলোচনা শুরু হতে যাচ্ছে এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সাথে শান্তি আলোচনা শুরুর একটি পরিকল্পনা প্রকাশ করার কয়েক সপ্তাহ পর সংঘাতপূর্ণ এ নগরীতে পৌঁছানোর পর ম্যাটিস এমন কথা বললেন।
ম্যাটিস জানান, কতিপয় জঙ্গি নেতা শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।
বিমানে ম্যাটিস সাংবাদিকদের বলেন, ‘তালেবান জঙ্গি সংগঠনের পুরো অংশ আলোচনায় বসতে রাজি না হলেও এটি সুস্পষ্ট যে, সংগঠনটির কতিপয় নেতা আফগান সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী।’
ঘানির শান্তি পরিকল্পনায় অবশেষে রাজনৈতিক দল হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে এ জঙ্গি গ্রুপ জানিয়েছে, তারা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত, কাবুল সরকারের সাথে নয়।
ম্যাটিস বলেন, এখন আমরা আফগানিস্তানকে এগিয়ে নিতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ