1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

নেপালে বিমান দুর্ঘটনায় বৈশাখী টিভির সাংবাদিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৪৪ Time View

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার আহমেদ ফয়সাল নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় মারা গেছেন।
ফয়সাল আহমেদ বৈশাখীর হয়ে প্রধানমন্ত্রীর বিটের খবর কভার করতেন। সোমবার বিকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাগ্যাহত যাত্রীদের একজন।
বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘নেপালে বাংলাদেশ দূতাবাস ও বর্তমানে নেপাল সফররত বৈশাখী টিভির একটি প্রতিনিধি দল ফয়সালের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বৈশাখী টেলিভিশন পরিবার ফয়সালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।
সোমবার ইউএস-বাংলা এয়ার লাইনের একটি বিমান ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এত প্রায় ৫০ জন যাত্রী নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ