1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৫২ Time View

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে এ মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় দেন।

আদালত সূত্র জানায়, এ মামলার এজাহারভুক্ত ৫৬ আসামির মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে, ২৩ জন জামিনে ও ৯ জন জামিনে গিয়ে পলাতক ও ১০ জন ঘটনার শুরু থেকে পলাতক রয়েছেন। এ ছাড়া র্যাবের ক্রসফায়ারে একজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ