1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় পুতিনের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৪৪ Time View

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক শোকবার্তায় তিনি বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গতকাল ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত শোকবার্তায় পুতিন বলেন, ‘কাঠমান্ডু বিমানবন্দরে বাংলাদেশি বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও তাদের স্বজনদের প্রতি আমার সহানুভূতি পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

গতকাল ইউএস-বাংলার বোম্বাইডার ড্যাস কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে রওনা হয়। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ