1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট আবিদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৩৭ Time View

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির প্রধান বৈমানিক আবিদ সুলতানও মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘আবিদ সুলতান আজই মারা গেছেন। নেপাল থেকে এ খবর আমাদের দেওয়া হয়েছে।’

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। নামার আগেই এটি বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। উড়োজাহাজটিতে ৪ জন ক্রু ও ৬৭ যাত্রী ছিলেন।

গতকালই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল জানিয়ে ছিলেন, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে নেপালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ১৪ জন যাত্রীর সঙ্গে কথা বলেছেন। পাইলট আবিদ সুলতান জীবিত আছেন।

কালই জানা যায়, উড়োজাহাজের সহকারী পাইলট পৃথুলা রশীদ মারা গেছেন। তবে পাইলট আবিদ সুলতান বেঁচে আছেন বলে গতকালও জানা গিয়েছিল। আজ সকালেই তার মৃত্যুর খবর এলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ