1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

হাঁস চাপা দেয়ায় ভ্যানচালককে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৮১ Time View

রাজশাহীর পবা উপজেলায় হাঁস চাপা দেয়ায় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ওই এলাকার বাসিন্দা।

আটকরা হলেন- নিহতের চাচাত ভাই আরিম মন্ডল (৫৫) ও তার ছেলে মাহাবুর রহমান (২০)। তারাও একই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলশিরে বিমানবন্দর থানার পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পবা থানার ওসি এসএম মাসুদ পারভজে বলেন, সোমবার সকালে সিদ্দিকুর ভ্যান নিয়ে নওহাটা বাজারে যাচ্ছিলেন। পথে ভ্যানচাপায় অারিম মণ্ডলের একটি হাঁস মারা যায়। এ নিয়ে আরিম মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক ও মাহাবুর রহমান (২০) এবং তার পরিবারের সদস্যদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সিদ্দিকুরের মাথায় আঘাত করেন তারা। এতে ঘটনাস্থলইে মারা যান ওই ভ্যানচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ