1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

হাথুরুর লঙ্কা বধে টাইগারদের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৬৩ Time View

তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির পর্দা উঠেছে গত মঙ্গলবার (৬ মার্চ)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (৪ মার্চ) প্রতিবেশি দেশ ভারতের বিপক্ষে হার দিয়ে নিদাহাস ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ।

শনিবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ-তামিমরা । এই ম্যাচে প্রতিপক্ষ হাথুরুর লঙ্কা। নিদাহাস ট্রফিতে টিকে থাকার জন্য এই ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। এই বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে টাইগাররা। তাই আজকের ম্যাচে টাইগার একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। শুরুতেই উদ্বোধনী জুটিতে আজকেও তামিম ইকবালের সঙ্গে দেখা যাবে সৌম্য সরকারকে, এমনটা মোটামুটি নিশ্চিতই। যদিও সেদিন শুরুটা তেমন ভালো করতে পারেননি সৌম্য সরকার। তারপরও নড়বড়ে বাংলাদেশের ইনিংসে টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং সুবাদে সৌম্য সারকারকে দলে দেখার সম্ভাবনা রয়েছে প্রবল।

তবে তিন নম্বরের ব্যাটিংয়ের জায়গাটা নিয়ে একটা সংশয় থাকছেই। তবে আজও দেখা যেতে পারে প্রথম ম্যাচের সর্বোচ্চ স্কোরার লিটন দাসকেই তৃতীয় নম্বরে কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ হলেও অলরাউন্ডারের জায়গাটা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অপরদিকে তাসকিনের পরিবর্তে আরিফুল হক থাকতে পারেন একাদশে। গত ম্যাচে একটি উইকেট পেলেও খুব একটা ভালো বোলিং করতে পারেননি পেসার তাসকিন আহমেদ।

এছাড়া তিন পেসারের পরিবর্তে ব্যাটসম্যানের প্রয়োজনীয়তার কারণেও একাদশে আরিফুল হক যোগ্য দাবিদার। তবে পেস এ্যাটাকে থাকছেন রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। স্পিনে অ্যাটকে নাগিন অপুর সঙ্গে হাত ঘোরাতে পারেন মিরাজও।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ