1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৬০ Time View

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চারদিনের এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার রাতে ভারতে পৌঁছেছেন। খবর সিনহুয়ার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে শনিবার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ আলোচনার পর দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে আমাদের কার্যক্রম জোরদার করা।
মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রোববার আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে যৌথভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতে উদ্যোগে ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনের ফাঁকে এ দু’দেশ এটি প্রতিষ্ঠা করে।
উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে প্রায় ১ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার। ফ্রান্স হচ্ছে ভারতে নবম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ