1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

সিঙ্গাপুরে নিজ নামে অর্কিড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নাম রেখেছে দেশটির সরকার। চলতি মাসে সিঙ্গাপুর সফরকালে নিজ নামের এ অর্কিড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

চলতি মাসের (মার্চ) আগামী ১১ থেকে ১৪ তারিখ সিঙ্গাপুর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে ১২ মার্চ নিজ নামের এ অর্কিড উদ্বোধন করবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি জানান, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে পাঁচটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও আইই সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা চুক্তি, এফবিসিসিআই ও এমসিসিআই’র সঙ্গে সিঙ্গাপুরের দু’টি ব্যবসায়িক সংগঠনের মধ্যে পৃথক দু’টি চুক্তি। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী দুই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন আয়োজিত বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম ২০১৮ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন।

সিঙ্গাপুরের সকল কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ