1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

সোনারগাঁও হোটেল পরিচালনায় এবার ১০ বছরের চুক্তি হচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
  • ১৩৫ Time View

মে মাসের মধ্যেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্যান প্যাসিফিকের সঙ্গে চুক্তি ১০ বছরের জন্য নবায়ন হতে যাচ্ছে।

প্যান প্যাসিফিকের সঙ্গে সরকারের চলমান চুক্তি এপ্রিল মাসে শেষ হলে এরই মধ্যে পারস্পরিক আলোচনার জন্য এক মাস সময় বৃদ্ধি করা হয়েছে।

দু’পক্ষের আগ্রহের পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ ৫ বছরের স্থানে ১০ বছর করার জন্য নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ চুক্তি হয়েছিল ২০০৭ সালে।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

প্যান প্যাসিফিক ১৯৮১ সাল থেকে ঢাকায় সোনারগাঁও হোটেল পরিচালনা করে আসছে।

প্রতিবার ৫ বছরের জন্য চুক্তি নবায়ন হওয়ার কথা। তবে এবার একবারে ১০ বছরের জন্য চুক্তি নবায়ন হতে যাচ্ছে।

বর্তমানে হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম মোস্তফা কামাল খান।

প্যান প্যাসিফিক হোটেলস গ্রুপ এশিয়া, উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে ৩০টি হোটেল পরিচালনা করছে। প্যান প্যসিফিক হোটেলস গ্রুপের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ