1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৪৬ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নুরু মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

জাহিদ উদ্দিন নামে এক সহকর্মী জাগো নিউজকে বলেন, ধলপুরের সুতিখালপাড়ে রহমানিয়া অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করেন তারা। সকাল ৮টার দিকে কারখানায় সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরু মিয়া। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় নুরু মিয়াকে মৃত ঘোষণা করেন। তবে মৃতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জাগো নিউজকে বলেন, তাকে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ