1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৯৫ Time View

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মাঝেরচর নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জলদস্যু দল ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

ইমন আল রাজিব বলেন, ভোরে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে হাসান বাহিনীর সদস্যরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা পর তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ