1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

জ্ঞান আছে জাফর ইকবালের, আশঙ্কামুক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৭৪ Time View

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া সংক্রমণ এড়াতে সিএমএইচে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

রোববার সকালে সিএমএইচের এডমিশন ব্লকের ৩ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর চিফ কার্ডিয়াক সার্জন অ্যান্ড কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সি মো. মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার সকাল ৯টায় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে যান। তিনি সুস্থ আছেন। তার মানসিক অবস্থা ভালো এবং স্বাভাবিক কথাবার্তা বলছেন।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাফর ইকবাল। প্রথমে তাকে ওসমানী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

হামলায় আহত ড. মহম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে ৩৮টি সেলাই দেওয়া হয়েছে। এর মধ্যে মাথায় ২৬টি, বাম হাতে ৬টি এবং পিঠের বাম পাশে আরও ৬টি সেলাই দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ