1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাসকে তুলে ধরা সম্ভব : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৪১ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পীর নিখুঁত চিত্রকর্মের মাধ্যমে জাতির ইতিহাসকে তুলে ধরা সম্ভব।
শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এ শিল্পকর্ম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে এবং তরুণ শিল্পীদের এ কাজে উৎসাহিত করবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা আমাদের গৌরবের ধারা বহন করে। এধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।
স্পিকার আরো বলেন, এ চিত্রকর্মের মাধ্যমে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা, ৭৫’র কালো অধ্যায়সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অনেক দূর্লভ বিষয় সহজে তুলে ধরা সম্ভব হয়েছে । তাই এ সকল প্রদর্শিত চিত্রকর্ম বাংলাদেশের নবদিগন্ত উন্মোচনে কার্যকরী ভূমিকা পালন করবে।
এ সময় তিনি শিল্পী শাহ মাইনুল ইসলাম এর ‘স্মরণ’৭১’ শীর্ষক একক চিত্র শিল্পকর্ম প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন এবং শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।
আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পী চন্দ্র শেখর দে, সমালোচক মইনুদ্দীন খালেদ, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী এবং শিল্পী শাহ মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি, হুইপ মো. শাহাব উদ্দিনসহ দেশের বরেণ্য শিল্পী এবং কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ