1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

মূলধন ঘাটতি পূরণে রাইট শেয়ার ছাড়তে চায় রূপালী ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৬ Time View

মূলধন ঘাটতি পূরণে অগ্রাধিকারমূলক শেয়ার (রাইট) ছাড়বে পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড। প্রতি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার করতে চায় প্রতিষ্ঠানটি।

এজন্য সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। সিনিয়র ব্যাংকিং সচিব মো. ইউনুসুর রহমানের কাছে পাঠানো ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান।

এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের জন্য প্রতি শেয়ারের বিপরীতে ২টি শেয়ার অর্থ্যাৎ ২:১ ইস্যু করার অনুমোদন করেছে পরিচালনা বোর্ড।

এ ছাড়া ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার ৫০০ কোটি টাকা উন্নীত করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। একই সঙ্গে রাইট শেয়ার ইস্যুতে সরকারি অংশের মূল্য ১ কোটি ৫১ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ চেয়েছে রূপালী ব্যাংক।

এসব প্রস্তাবে মন্ত্রণালয়ের অনুমতি পেলে রূপালী ব্যাংক মূলধন ঘাটতি পূরণ করে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাসেল-৩ এর আলোকে আন্তর্জাতিক মানের ব্যাংকে পরিণত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

রূপালী ব্যাংক সূত্র মতে, রাইট শেয়ার ইস্যুর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা সরকারের অনুমতির। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি মিললেই রাইট শেয়ার ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ