1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

অবকাঠামো উন্নয়নে পৌনে ৫শ কোটি টাকা পাচ্ছে ডিএসসিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৮ Time View

রাজধানীর নগর সেবার মান আরো বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পৌনে ৫শ কোটি টাকা ব্যয় করবে সরকার। ডিএসসিসির নতুন যুক্ত হওয়া নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।

বিভিন্ন সড়কে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বিদ্যুতায়ন, ফুটপাতের উন্নয়ন, কালভার্ট, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় করতে পারবেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সম্প্রতি নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডাসহ আটটি ইউনিয়ন ডিএসসিসিতে যু্ক্ত হয়েছে। এসব এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় বিভিন্ন সড়কে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বিদ্যুতায়ন, ফুটপাতের উন্নয়ন, কালভার্ট, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। এতে করে ওই এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৬ কোটি ২৯ লাখ টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন। অক্টোবর ২০১৭ থেকে জুন ২০২০ মেয়াদকালে প্রকল্পটি বাস্তবায়ন করবে ডিএসসিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ