1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন আরচারির জার্মান কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আরচারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। বুধবার সকালে টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তীরন্দাজদের নির্মিত কাগজের তৈরি মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান এ জার্মান ভদ্রলোক।

আগের রাতে আরচারদের কাছে শহীদ দিবস সম্পর্কে জেনেছিলেন ফ্রেডরিখ। সালাম, বরকত, রফিকদের আত্মত্যাগের কথা জেনে তিনি শহীদ মিনারে ফুল দেয়ার আগ্রহ প্রকাশ করেন। আরচাররাও স্টেডিয়ামের এক কোণায় তৈরি করে ফেলেন অস্থায়ী শহীদ মিনার।

বুধবার সকালে অনুশীলন শুরুর আগে সেই মিনারে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান এ ভীনদেশি। পাশাপাশি তিনি কয়েকটি বাঙলা বাক্যও উচ্চাচরণ করেন। ‘আমি বাঙলা ভাষা ভালোবাসি। ভাষা দিবস অমর হোক’-ফুল দেয়ার পর এ বাক্যগুলো বলেন রোমান সানা-মিলনদের নতুন কোচ।

এ সময় অনুশীলনরত জাতীয় দলের সব আরচার উপস্থিত ছিলেন। মাত্র দুইদিন আগে জার্মানির ফ্রেডরিখ পাঁচ বছরের জন্য বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ