1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

উত্তরপত্র লিখে দেয়ার সময় শিক্ষক ধরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৭ Time View

নাটোরের লালপুরে অবৈধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীকে উত্তরপত্র লিখতে সহযোগিতার অপরাধে মতিউর রহমান নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেফতার মতিউর রহমান লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার বড়বাড়িয়া গ্রামের আজিজুল খলিফার ছেলে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও লালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সুকমল কুমার জানান, চলতি এসএসসি পরীক্ষায় সোমবার জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল।

পরীক্ষা চলাকালীন অবৈধভাবে লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরে তিনি হল থেকে পরীক্ষার প্রশ্নপত্র দেখে অফিস কক্ষে বসে পরীক্ষার্থীদের সরবরাহের জন্য উত্তরপত্র লিখে দেন।

এ সময় হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত হন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি সেখানে উপস্থিত হতেই তার নজড়ে পড়ে উত্তরপত্র লিখার ঘটনাটি।

এ সময় তিনি মতিউর রহমানকে চ্যালেঞ্জ করে উত্তরপত্রসহ হাতেনাতে ধরেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম কেন্দ্রের সব শিক্ষক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ ঘটনায় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ