1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ, চলছে জালিয়াতি-অনিয়মের তদন্ত রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন টাইগ্রেস পেসার ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ

মালদ্বীপে পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৭ Time View

মালদ্বীপে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেলের পদত্যাগের প্রেক্ষাপটে বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্ট ভবন চত্বরে প্রবেশের চেষ্টা করায় সেনাবাহিনী ভবনটি ঘিরে রেখেছে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কিছু বিরোধী আইনপ্রণেতাকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে।
রোববার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল আহমেদ মোহামেদ সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দেন। নিরাপত্তার কারণে চলতি বছরের প্রথম পার্লামেন্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করার পরই পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল পদত্যাগের এ ঘোষণা এলো। সোমবার পার্লামেন্ট অধিবেশন শুরুর কথা ছিল।
দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ কারাদ-প্রাপ্ত রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়ার পর মালদ্বীপে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।
এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, মালদ্বীপের সরকার রোববার দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি আসন্ন নির্দেশের কথা প্রকাশ করে। তবে পুলিশ ও সেনাবাহিনী জোর দিয়ে বলছে, তারা এ আদেশ কার্যকর করবে না।
সেনা ও পুলিশ প্রধানের পাশে বসে দেশটির এটর্নি জেনারেল মোহাম্মদ আনিল সাংবাদিকদের বলেন, সরকার খবর পেয়েছে যে, প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অত্যাসন্ন।
তবে তিনি এ পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ প্রেসিডেন্টকে গ্রেফতারের যে কোন আদেশ প্রত্যাখ্যান করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ