1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি

প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া ফেরিতে আরোহী ছিল ৮০ জনেরও বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৫৮ Time View

প্রশান্ত মহাসাগরের দুর্গম এলাকায় ডুবে যাওয়া একটি ফেরিতে ৮০ জনেরও বেশী আরোহী ছিল। এদিকে এ জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনায় কিরিবতির সিনিয়র এক আইনপ্রনেতা নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছেন। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, জীবিতদের সন্ধানে সাগরের বিশাল এলাকা জুড়ে বহুজাতিক বাহিনী উদ্ধার তৎপরতা চালালেও এ পর্যন্ত মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সময় যতই গড়াচ্ছে জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে।
এমভি বুতিরায়োই নামের জাহাজ প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়ার সময় এতে ৩৫ থেকে শতাধিক আরোহী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও কর্মকর্তারা জানান, সময় যত গড়াচ্ছে এ সংখ্যার বিষয়টি ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে।
উদ্ধার সমন্বয় কেন্দ্র এনজেডের এক বিবৃতিতে বলা হয়, এ ফেরিতে পাঁচজন নাবিকসহ প্রায় ৮০ জন যাত্রী ছিল বলে কিরিবতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কেন্দ্র জানায়, প্রশান্ত মহাসাগরের যে এলাকায় জাহাজটি ডুবে গেছে ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান চালাতে সহায়তা করতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ