1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
  • ৮২ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার ভোরে মুরগী বোঝাই একটি পিক-আপ উল্টে তিনজন নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিনের (৩৫) নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তরিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগী বোঝাই করে পিক-আপ (ঢাকামেট্টো-ন-১৩-১৬৮৭)টি গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। পথে শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভোর ৬টার দিকে মহাসড়কের পাশে একটি “মাইল ফলক”র সঙ্গে ধাক্কা খেয়ে পিক-আপটি উল্টে যায়। এতে পিক-আপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিক-আপে থাকা তিনজন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ