1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

এডেনে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৫৫ Time View

ইয়েমেনের উপকূলীয় শহর এডেনে সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০ জনের বেশি মানুষ। ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে সৌদি আরব আর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরা।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং আরও আটজন নিহত হয়েছে রোববার। এর আগে দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী দল সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এডেন শহরের বেশ কিছু সরকারি ভবন দখল করে নেয়। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে পৃথকীকরণের দাবি জানাচ্ছে।

এডেনের স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানিয়েছেন, এডেনের খোরমাকসার এবং দের সাদ জেলায় সারাদিন দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গোলাগুলির কারণে রাস্তা-ঘাট ফাকা হয়ে গেছে। সেখানকার বিভিন্ন দোকান-পাট এবং স্কুল বন্ধ রাখা হয়েছে।

অপরদিকে, আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফাম জানিয়েছে, সহিংসতার কারণে তারা তাদের এডেনের কার্যালয় বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ